সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৮ / ২০২২


sylhet city

মৌলভীবাজারের রাজনগরে সিআইডি পরিচয় দেওয়া যুবক আটক


113

Shares

মৌলভীবাজারের রাজনগরে শুভন মাহমুদ (২৮) নামের সিআইডি পরিচয়ে দেওয়া এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার উপজেলার টেংরা বাজার থেকে তাকে আটক করা হয় বলে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

আটক শুভন মাহমুদ রংপুরের কাউনিয়া উপজেলার আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সর্দার শাহ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে বলে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে আট হাজার টাকা দাবি করে শুভন। পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সিলেট প্রতিক্ষণ