116
Sharesসুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামছুন নূর (৬৫) নামে এক মোয়াজ্জিনের মৃত্যু হয়।
তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর (সুনাইনগর) গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ওই মসজিদের অস্থায়ী মোয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুন) সন্ধ্যা পৌণে ৭টায় নিজ গ্রাম সোনাইনগর জামে মসজিদে মাগরিবের আযান দিতে গিয়ে মাউথপিসে ধরামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শামছুন নূর।
এ সময় তিনি মসজিদের ভেতর একাই ছিলেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেন।