সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মে / ২১ / ২০২২


Arrested city

নগরীতে ২৮৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১


102

Shares

সিলেট নগরের কাজীটুলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ২৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. রুমন (৪০)। গ্রেপ্তারকৃত রুমন পাবনা জেলার সদর থানার শিবরামপুর এলাকার বাসিন্দা মৃত মোতাহারের ছেলে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ