সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৮ / ২০২২


cup,plate

নগরীতে নিখোঁজের ২ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার


145

Shares

সিলেট নগরীর হাওলাদারপাড়ায় নিখোঁজের ২ দিন পর ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ৩ বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ বাড়ির পাশে বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়।

১৮ এপ্রিল, সোমবার সকালে বাড়ির পাশের রাহুলের বাঁশঝাড়ে লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহুলের লাশ উদ্ধার করে।

সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান। তিনি বলেন, এসময় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

স্বজনরা জানান, গেল শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে স্বজনরা তাকে খোঁজে পাননি। ওই দিনই রাহুলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস।

পেশায় রাজমিস্ত্রী রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া।

সিলেট প্রতিক্ষণ