সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

নভেম্বর / ২৪ / ২০২১


Sylhet

নগরীতে নিষিদ্ধ সড়কে চলছে রিকশা


224

Shares

সিলেট নগরীর কেন্দ্রস্থলের জিন্দাবাজার-বন্দরবাজার এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল গত বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ করে দেয় সিলেট সিটি করপোরেশন। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেয় সিসিক। কিন্তু গত কয়েকদিন থেকে বন্দরবাজার-চৌহাট্টা সড়কে অবাধে চলছে রিকশা-ভ্যান। শুধু বন্দরবাজার-চৌহাট্টা সড়কে নয়, জিন্দাবাজারের পূর্ব দিকে বারুতখানা পয়েন্ট ও পশ্চিম দিকে জল্লারপাড় পয়েন্ট সড়কে দেখা যায় রিকশা চলচাল করছে। এদিকে প্রতিদিন নগরীতে যানজট লেগে থাকছে।

বুধবার (২৪নভেম্বর) সকালে নগরীর জিন্দাবাজর পয়েন্টে দেখা যায় অবাধে রিকশা-ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে।তাছাড়া রাস্তার পাশেই অবৈধভাবে পার্কিং করে গাড়ি রাখা হয়েছে।

কয়েকজন পথচারীর জানান, রিকশা চলাচল বন্ধ শুনলাম কিন্তু এখন তো দেখি রিকশা চলাচল করছে। যদি রিকশা চালু করেন তাহলে আগের মতো চালু করেন। তা না হলে এই যানজট সৃষ্টি করে লাভ নেই। সিসিকের যারা দায়িত্বে রয়েছেন তাদের মন চাইলে আটকায় নাইলে যেতে দেয়।

এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, শুধু মাত্র ধর্মঘটের দিনে মানুষের কষ্টের কথা চিন্তা করে আমরা রিকশা চলাচল করতে দিয়েছিলাম। কিন্তু এখন কিভাবে এই সড়কে রিকশা চলাচল করছে তা আমি এখনি দেখছি।

সিলেট প্রতিক্ষণ