জাতীয়



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ১৯ / ২০২৪


পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ


126

Shares


প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মূলত সাংবাদিকতার মানোন্নয়ন ও সংবাদমাধ্যম নিয়ে গবেষণার জন্য নিবেদিত প্রতিষ্ঠান। আগামী দুই বছরের জন্য তাকে প্রতিষ্ঠানটির এই পদে নিয়োগ দিয়ে জ্ঞাপন জারি করা হয়।

এই নিয়োগের মধ্য দিয়ে ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক পদে সাংবাদিক জাফর ওয়াজেদের স্থলাভিষিক্ত হলেন।

ফারুক ওয়াসিফ দৈনিক সমকাল এর পরিকল্পনা সম্পাদক হিসেবে কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়েছ, পিআইবি আইন ২০১৮-এর ধারা ৯ (২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হল।



ওয়াইএফ/০১

জাতীয়