জাতীয়



ডেস্ক রিপোর্ট

জুন / ১১ / ২০২২


সমাবেশ

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ


123

Shares

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই বিক্ষোভ লালবাগ-আজিমপুর এলাকায় শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউ এসে সমাপ্ত হয়।

সমাবেশে কাউন্সিলর মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই বক্তব্য দেওয়ায় আমি ছাত্রদল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তাদের ক্ষমা চাইতে হবে দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে। তিনি আরও বলেন, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত।

এসময় বিক্ষোভ সমাবেশে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয়