সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৩ / ২০২২


প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন চা শ্রমিকরা, প্রস্তুত লাক্কাতুরা


152

Shares

আজ (৩ সেপ্টেম্বর) চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই সিলেটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকরা উপস্থিত হবেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

চা শ্রমিকদের দীর্ঘ ১৮ দিন ধর্মঘট পালনের পর ২৮ আগস্ট কাজে যোগ দেন শ্রমিকরা। প্রধানমন্ত্রীর নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চা শ্রমিকরা।

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, আমাদের চা শিল্পের প্রায় ১৬৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন।

এটা সত্যিই আনন্দের। আমরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে ধরবো। সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান জানান, শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, অনুষ্ঠানকে ঘিরে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ এবং আশপাশ এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সিলেট প্রতিক্ষণ