সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ৩০ / ২০২২


politicks,news

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই


138

Shares

সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবীদ, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আবদুল মুহিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড, এ কে আব্দুল মোমেনের বরাত দিয়ে অধ্যাপক জাকির হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। শনিবার বিকালে বিমানযোগে সিলেটে নিয়ে আসা হবে মুহিতের মরদেহ।

সিলেটেই তাঁর দাফন সম্পন্ন হবে। তবে সিলেটে তাঁর জানাজার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি। আবুল মাল আব্দুল মুহিত গেল বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়।

করোনামুক্ত হয়ে তিনি বাসায় ফেরেন। তবে করোনাক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হতে থাকে।

সিলেট প্রতিক্ষণ