সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৭ / ২০২২


corona

সাবেক অর্থমন্ত্রী মুহিত দেড় বছর ধরে লিভার ক্যানসারে আক্রান্ত!


174

Shares

সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সিলেট-১ আসনের দুইবারের সাংসদ আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দেড় বছর আগে এই মরণব্যাধি সম্পর্কে জানতে পারেন তিনি। বিষয়টি পারিবারিকভাবেই গোপন রাখা হয়েছিলো। তবে এখন পরিবারের সম্মতিতেই বিষয়টি প্রকাশ করা হয়েছে।

বর্তমানে মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে মুহিতের চিকিৎসা। চিকিৎসকরা বলছেন, সাবেক এ অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা এ মুহুর্তে আশঙ্কাজনক নয়। তবে ক্যানসার পুরো লিভারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগামীকাল শুক্রবার (১৮ মার্চ) চিকিৎসার জন্য তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে। তিনি বর্তমানে সিলেটে অবস্থান করছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও দেশে লিভার ক্যানসারের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব জানিয়েছেণ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লিভারের ক্যানসার বর্তমানে যে অবস্থায় আছে, সে অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব।

এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন রোগীর প্রবল ইচ্ছে। মুহিতের সে ইচ্ছেশক্তি রয়েছে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশ ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন গণমাধ্যমকে বলেন, দেড় বছর আগে লিভার ক্যানসারের কথা জানতে পারেন তারা।

গত বছর জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সর্বশেষ গত সপ্তাহে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক অর্থমন্ত্রী। গত শুক্রবার তিনি তাঁর বনানীর বাসায় নিয়ে যান। এদিকে, মুহিতের ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন হাসপাতালে অগ্রজকে দেখে এসে তার ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক অর্থমন্ত্রীর একটি ছবি আপলোড করেন।

সেখানে হাসপাতালের শয্যায় ক্ষীণকায় আবুল মাল আবদুল মুহিতকে শুয়ে থাকতে দেখা যায়। ওই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবদুল মোমেন বলেন, তিনি (সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত) খুব ভালো আছেন। তার মেজর কোনো অসুখ নেই। আগে যেসব অসুখগুলো ছিল সেগুলো কোনোটাই নেই। ডায়াবেটিস, প্রেসার কিছুই নেই। তবে তিনি অত্যন্ত দুর্বল। কারণ তার খাওয়া-দাওয়ার ঠিক নেই। অনেক দিন ধরে খাওয়া-দাওয়া করেন না। ফলে তার ওজন খুবই কমে গেছে।

সিলেট প্রতিক্ষণ