124
Sharesবাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রোহের মাগফেরা কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা ৫০ তিনি অসুস্থ অবস্থায় ঢাকাস্থ ইউনাইটেড আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
ভাষা সংগ্রামী আবুল মাল আব্দুল মুহিত ছিলেন খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিক, লেখক ও পরিবেশ কর্মী।
২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।