সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৬ / ২০২২


news part

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ, একজনকে অব্যাহতি


121

Shares

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

আর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত আলাদা অফিস আদেশে সহকারী প্রক্টর নিয়োগ ও অব্যাহতির বিষয়টি জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। তিনি বলেন, গতকাল সকালে অফিস আদেশের মাধ্যমে সহকারী প্রক্টর নিয়োগ ও অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আবু হেনা পহিল বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চারজন সহকারী প্রক্টর, প্রক্টরসহ বর্তমানে প্রক্টরিয়াল বডিতে ১২ সদস্য আছেন।

সিলেট প্রতিক্ষণ