জাতীয়



ডেস্ক রিপোর্ট

জুলাই / ৩১ / ২০২২


টিকা

শিগগিরই টিকা পাবে ৫-১১ বছরের শিশুরা


185

Shares

করোনা প্রতিরোধে এবার পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

শিগগিরই এ টিকা কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে এসেছে।

বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা শনিবার সকালে পৌঁছায়। টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী মাস থেকেই পরিকল্পনা করে স্কুলভিত্তিক টিকা দেয়া শুরু হবে।’ চলতি মাসে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদানের কথা ছিল।

কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ডা. শামসুল হক। তিনি আরও জানান, আগস্টে টিকাদান শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পরে দিনক্ষণ ঠিক করা হবে। কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ এই টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জাতীয়