152
Sharesসিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হয়নি এখনও।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিলো সংবাদপত্র পরিবহনকারী একটি মাইক্রোবাস।
এ সময় বিপরিত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।