138
Sharesবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার ২৭নং ওয়ার্ডের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় গোটাটিকরস্থ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের বাসভবনে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর এড রোকসানা বেগম শাহনাজের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতা সিদ্দিকী। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, আকতার রশীদ চৌধুরী, আফজাল উদ্দিন, মহানগর বিএনপিনেতা সেলিম রানা, নাজিম উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা মিছবা উদ্দিন মৌলা, লুৎফুর রহমান, আবুল হাসনাত, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, উজ্জল রঞ্জন চন্দ, আব্দুল হাছিব, জুনেদ আহমদ, মঈন খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড যুবদলের আহবায়ক মঈন খান।
সভায় সবার সম্মতিক্রমে লুৎফুর রহমান কে ২৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হিসেবে নাম প্রস্তাব করেন। এ সময় উপস্থিত মহানগর বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও সাংগঠনিক টিমের সদস্যরা ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহবায়ক হিসেবে লুৎফুর রহমানের হাতে তথ্য ফরমটি তুলে দেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি পাড়া মহল্লা থেকে তৃনমুল নেতৃবৃন্দকে নিয়ে ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।