সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ২৫ / ২০২২


আগুন

সিলেট নগরীতে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন


186

Shares

সিলেট নগরীতে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরীর মদিনা মার্কেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানা যাওয়া পথে মদিনা মার্কেট এলাকার শাহজালালাল জামেয়া পাশে আসামাত্র যাত্রীবাহী অটোরিকশা (সিলেট থ ১২-০০৪৩) এ আগুন লাগে।

চলন্ত অবস্থায় হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

গাড়িতে আগুন দেখেই চালক ও যাত্রীরা গাড়ী থেকে নেমে যাওয়া তাঁদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিটের মধ্যে আগুনে গাড়ীটি ভস্মীভূত হয়।

খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসারে আগেই গাড়ীটি পুড়ে ছাই হয়ে যায়।

সিলেট প্রতিক্ষণ