146
Sharesসিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। আটককৃত আনোয়ার হোসেন (৪৭) খাদিমনগরের বহর আবাসিক এলাকার মৃত শাহ আলমের ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানিয়েছে, সে ইয়াবা ট্যাবলেটগুলো নগরীর কাষ্টঘর এলাকা থেকে পাইকারি দামে কিনে শহরের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।