সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০১ / ২০২২


খোলাবাজারে

সিলেটে ৩০ টাকা মূল্যে খোলাবাজারে চাল বিক্রয় কার্যক্রম শুরু


168

Shares

সরকার কতৃক পরিচালিত ওএমএস এর মাধ্যমে খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধগতির প্রবনতার রোধকল্পে নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তার লক্ষ্যে খোলাবাজারে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নগরীর ক্বিনব্রীজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সিলেট সিটি করর্পোরেশন এলাকায় ১৯ জন ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ৭টি ট্রাক ও ৮টি দোকানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পুরো বিভাগের রয়েছে ১৪০ জন ডিলার। ওএমএস এর এই কার্যক্রমে টিসিবির কার্ডধারীরাও ৩০ টাকা মূল্যে ১৫ দিন পর পর ৫ কেজি করে চাল মাসে দুই বারে মোট ১০ কেজি ক্রয় করতে পারবেন।

এ ছাড়া ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করবে সরকার। উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট জেলা খাদ্য নিশন্ত্রক নয়ন জ্যােতি চাকমা, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাস, সিলেট এএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মৈত্রী, সিলেট খাদিমনগরের এএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারগরি) বিপ্লব কুমার দাস, খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান চৌধুরী, খাদ্য পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

সিলেট প্রতিক্ষণ