সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত রােগীর সংখ্যা আবারো বাড়ছে। রোববার (২১ মার্চ) সিলেটের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করােনা পরীক্ষার ল্যাবে ৫৭ জনের করােনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন শাবির ল্যাব ইনচার্জ ড. অজিত কুমার।
তিনি জানান, রোববার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৭ জনের করােনা রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জ জেলার ৫ এবং মৌলভীবাজার জেলার ১১ জন রয়েছেন।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ৯ জনের করােনা শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, রোববার ওসমানীর ল্যাবে ৯জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১ জন করে রয়েছেন।
এছাড়া সিলেট বক্ষব্যাধী হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে সিলেট জেলার আরও ৩ জনের করােনা শনাক্ত হয়েছে ।
এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ফাতেমা ইয়াসমিন।