সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৭ / ২০২২


corona

সিলেটে বাসার ভেতরে অনৈতিক কাজ, নারী-পুরুষ গ্রেফতার


163

Shares

সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা নতুনবাজার এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ

রবিবার (৬ মার্চ) রাতে এয়ারপোর্ট থানাপুলিশের টহলরত একটি দল বড়শালা নতুনবাজার এলাকার হাফিজুর রহমানের বাসার ভিতর থেকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় নূর উদ্দিন (২৮) ও আফনান লাভলী (২০) নামের দুই নারী-পুুরুষকে গ্রেফতার করেছে। নূর উদ্দিন এয়ারপোর্ট থানার কাকুয়ারপাড় গ্রামের সামছু মিয়ার ছেলে।

আজ ( ৭ মার্চ) তাদের দুজনকে আদালতে পাঠায় পুলিশ। এদিকে, রবিবার এয়ারপোর্ট থানাপুলিশ পৃথক অভিযানে আরও ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া থেকে শেখ মো. জীবন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য বিক্রির ৩২৫০ টাকা জব্দ করে পুলিশ।

অপর অভিযানে নগরীর আম্বরখানায় রাস্তার ফুটপাতে মালামাল রেখে জনদুরভোগ সৃষ্টির অপরাধে মো. কবির হোসেন (২১) ও মো. কুদরতুল্লাহ (২২) নামের দুই হকারকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও আল আমিন (২২) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

সিলেট প্রতিক্ষণ