সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

অগাস্ট / ১৮ / ২০২২


তাপপ্রবাহ

সিলেটে বইছে তাপপ্রবাহ, তবে আছে ‘সুখবর’


150

Shares

সিলেটের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে সিলেটে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এতে এরপর গরমের তীব্রতা কমে আসবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, বর্তমানে সিলেটসহ দেশের মোট ৩২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। তবে আগামী ৩ দিনের মধ্যে সে তাপমাত্র কমতে শুরু করবে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সিলেট প্রতিক্ষণ