291
Sharesচলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে সিলেটে বিপাকে পড়া কর্মহীন মানুষের কাঁধে প্রধানমন্ত্রী রেখেছেন ভরসার হাত। সিলেটের বিভিন্ন পেশার প্রায় সাড়ে ৩ শ মানুষকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ।
বুধবার (২৮ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হয় উপহারের এ টাকা।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামমা লাবিবা অর্নব এক বিজ্ঞপ্তিতে জানান, চলমান লকডাউনে সিলেট মহানগর ও সকল উপজেলাগুলোতে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুর, ঠেলাচালক, রেস্টুরেন্টকর্মী, সেলুনকর্মী, চা-স্টল কর্মীসহ বিভিন্ন পেশাজীবী ৩২৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৩ লক্ষ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ টাকা তুলে দেয়া হয়।
পর্যায়ক্রমে অন্যান্য পেশার লোকদেরও এভাবে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।