সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২০ / ২০২২


news part

সিলেটে বৃষ্টির পূর্বাভাস


149

Shares

সিলেটে প্রকৃতি থেকে এখনো পুরোপুরি বিদায় নেয়নি শীত। রাত যত বাড়তে থাকে, পাল্লা দিয়ে তত বাড়তে থাকে শীতের বাহাদুরি। এই অবস্থায় সিলেটে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি আগামী দুদিন থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে বৃষ্টির আভাস দিলেও রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ আংশিক মেঘলা থাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী দুদিন মেঘ-বৃষ্টি হলে এর পরে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট প্রতিক্ষণ