সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারী / ১২ / ২০২৫


সিলেটে ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার আরো ৬


158

Shares


দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট-এর তৃতীয় দিনে সিলেটে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমী। এ নিয়ে এ অভিযানে এ পর্যন্ত সিলেটে ২০ জনকে গ্রেপ্তার করা হলো। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কুতুব মিয়া (৪৮), সিলেট মহানগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১), ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), শাহপরাণ থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০) ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খান (৩১)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’



ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ