সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৪ / ২০২২


news day

সিলেটে দিন দিন বৃদ্ধি পাচ্ছে যক্ষ্মা রোগী এক বছরে শনাক্ত ২৬ হাজার!


105

Shares

সিলেটে এক বছরে প্রায় ২৬ হাজার যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। তবে সারাদেশের অবস্থা বিবেচনায় সিলেট বেশ ভালো অবস্থানে আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালে বাংলাদেশে ৩ লাখ ৭ হাজার ৪৪৪ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন। এর মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হন ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে। গত বছর ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮০ হাজার ১৩৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন।

ময়মনসিংহে শনাক্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৪৭ জন। বরিশালে ২১ হাজার ৪৮১, চট্টগ্রামে ৬০ হাজার ২২, ঢাকায় ৮০ হাজার ১৩৭, খুলনায় ৩৯ হাজার ৭৯৬, ময়মনসিংহে ১৯ হাজার ৪৭, রাজশাহীতে ২৯ হাজার ৩৩৫, রংপুরে ৩১ হাজার ৭০৮ যক্ষ্মা রোগীকে শনাক্ত করা হয়। এ ছাড়া সিলেট বিভাগে ২৫ হাজার ৯১৮ জন যক্ষ্মা রোগী শনাক্ত হন।

এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’। দিবসটি উপলক্ষে সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

যক্ষ্মা মূলত একটি সংক্রামক রোগ, যা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলসিস নামক অতি সূক্ষ্ম জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়। প্রধানত ফুসফুসই যক্ষ্মার জীবাণু দ্বারা আক্রান্ত হয়। তবে যক্ষ্মার জীবাণু দেহের অন্য অংশকেও আক্রান্ত করতে পারে।

সিলেট প্রতিক্ষণ