184
Sharesসিলেট নগরীর সুবহানীঘাটে সবচেয়ে বড় কাঁচাবাজার। এখানে চলে আড়ৎদারী ব্যবসা। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে। একই পণ্য সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে।
বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, বরবটি, করলা, লতা, পটল, ঝিঙে, কচু, মুখি, আলু, নাগামরিচ, কাঁচা মরিচ, লেবু, সাতকরাসহ বিভিন্ন রকমারী শাক সবজি উঠেছে বাজারে।
কাঁচা বাজার থেকে মিনি ট্রাক ও ইমা-লেগুনা দিয়ে নগরীর বিভিন্ন বাজারে ও উপজেলা গুলোতে এখান থেকে সবজি কিনে নেওয়া হয়। এছাড়াও কাঁচা বাজারকে রয়েছেন স্বল্প পুজির ব্যবসায়ীরাও।
ঠেলাগাড়ি দিয়ে সবজি বিক্রেতারা পাইকারদের কাছ থেকে মালামাল কিনে নিচ্ছেন। স্বল্প পুঁজিতে অল্প অল্প করে সবজি কিনে বাসা বাড়ি গিয়ে বিক্রি করেন তারা।
মঙ্গলবার (২৩ আগস্ট) সুবহানীঘাট কাঁচাবাজার পাইকারি দর হিসেবে প্রতিকেজি কাঁচা মরিচ ৯০ টাকা। নগরীর টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজারসহ বিভিন্ন খুচরা বাজারসহ ঠেলাগাড়িতে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা দরে। একইভাবে টমেটো পাইকারি বাজারে ৯০ ও খুচরা বাজারে ১৩০-১৭০ টাকা, করলা পাইকারি বাজারে ৫০ ও খুচরা বাজারে ৭০-৮৫ টাকা, পাইকারি বাজারে সিম ১৫০ ও খুচরা বাজারে ২০০-২২০ টাকা, পাইকারি বাজারে সিসিঙ্গা ২০-২৮ ও খুচরা বাজারে ৩৫-৪০ টাকা, পাইকারি বাজারে চিকন বেগুন ৪০ ও খুচরা বাজারে ৫৫-৬৫ টাকা, পাইকারি বাজারে পেঁপে ১০-১২ ও খুচরা বাজারে ২০-২৫ টাকা, পাইকারি বাজারে লাউ প্রতি পিস ২৫-৩০ ও খুচরা বাজারে ৪০-৫০ টাকা, পাইকারি বাজারে বরবটি ৩৫-৩৮ ও খুচরা বাজারে ৫৫-৬৫ টাকা, পাইকারি বাজারে পটল ৩০ ও খুচরা বাজারে ৪০-৪৫ টাকা, পাইকারি বাজারে ঝিঙে ৪০ ও খুচরা বাজারে ৫৫-৬৫ টাকা, পাইকারি বাজারে কাঁকরোল ২৮ ও খুচরা বাজারে ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও পাইকারি বাজারে সাতকরা পিস ১০-১৫টাকা খুচরা বাজারে ২৫-৪০ টাকা, পাইকারি বাজারে লেবু ১-৪ টাকা খুচরা বাজারে ৩-৭ টাকা বিক্রি করা হচ্ছে।
সিলেট নগরীর শিবগঞ্জ বাজারে সবজি বিক্রতা আব্দুর রহমান বলেন, তেলের দাম বাড়ায় গাড়িভাড়া বেড়েছে।
আগে ১০০ টাকা ভাড়া লাগতো, এখন লাগে ২ থেকে আড়াইশ টাকা। তাছাড়া দোকান খরচসহ সব কিছুর দাম বেড়েছে তাই বেশি দামে সবজি বিক্রি করতে হয়।