সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ১৭ / ২০২২


বজ্রপাতে

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২


131

Shares

সিলেটের জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার দিবাগত মধ্যরাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক। নিহতরা হলেন- পুরান কালারুকা (লামাগাঁও) এর মৃত ছইদুল্লাহের ছেলে সিরাজ উদ্দিন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশদা মিয়া (৪৫)।

আহতরা হলেন- একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)। ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন চারজন।

রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে দুজন মারা যান। আহত হন আরও দুজন। তিনি আরও জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহের দাফন ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট প্রতিক্ষণ