সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২১ / ২০২২


corona

সিলেটে মাদক ব্যবসায়ী গ্রেফতার


103

Shares

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে রবিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আজিজ ব্রাহ্মণবাড়িয়া জেলার, আখাউড়া থানার, নয়াদিল গ্রামের, পিতা মৃত নুরু মিয়া, মাতা মৃত শারবানু দম্পতির ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মেন্দিবাগ আলাউদ্দিন আলোর কলোনীতে বসবাস করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক দেবাশীষ সরকারের নেতৃত্বে এসআই শামীম উদ্দিন, কনস্টেবল আব্দুর রাজ্জাক, কনস্টেবল শিবলু আলী, কনস্টেবল জীবেন্দ্র চন্দ্র দাস, কনস্টেবল নিতেন্দ্র চন্দ্র পালসহ টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন মেন্দিবাগস্থ সুরমা নদীর তীরবর্তী আলাউদ্দিন আলোর কলোনীর ০২নং রুমের সামনে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে আসামীর হেফাজাতে থাকা ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হইতে পাইকারী দরে ক্রয় করে মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে ।

মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সিলেট প্রতিক্ষণ