সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২১ / ২০২২


news part

সিলেটে মাতৃভাষা দিবসে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র শ্রদ্ধা নিবেদন


129

Shares

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন- আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শামীম ইকবাল, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী লিমন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল,সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিত, মহানগর কমিটির অর্থ সম্পাদক সিপন মাহমুদ চৌধুরী, মহানগর শাখার প্রচার সম্পাদক অসীম সরকার, সদস্য সমীর দাশ,ফারুক মিয়া, সৈয়দ ফরহাদ আহমেদ।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমুস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল আলম স্বেচ্ছায় রক্তদান করেন।

সিলেট প্রতিক্ষণ