সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মে / ২৫ / ২০২২


Missing, in Sylhet

সিলেটে নিখোঁজ, চার শিশুর খোঁজ মিললো ঢাকায়


150

Shares

সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকার একটি মাদরাসাতে পড়ুয়া চার শিশুর খোঁজ মিলেছে। আজ সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় তাদের খোঁজ মিলেছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন নতুন বাজারের আব্দুল কুদ্দুস। তিনি জানান, নাঈম, জীবন, পান্না ও বক্কর এই চার শিশু আখালিয়া নতুন বাজারের দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করে। গতকাল মঙ্গলবার থেকে তাদের খোঁজ মিলছিল না।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের লোকজন জালালাবাদ থানায় জিডি দায়ের করেন। আব্দুল কুদ্দুস আরও জানান, আজ বুধবার সকালে ঢাকা থেকে এক ব্যক্তি ফোন করে এই চার শিশুকে ট্রেনে পাওয়ার কথা জানান।

সংবাদমাধ্যম ও ফেসবুকে শিশুদের নিখোঁজ হওয়ার খবর দেখে তিনি তাদেরকে চিনতে পারেন। পরে শিশুদের নিয়ে কমলাপুর রেলস্টেশন পুলিশ বক্সে যান তিনি। শিশুদের নিয়ে আসতে অভিভাবকরা ঢাকায় রওয়ানা দিয়েছেন বলেও জানান তিনি।

সিলেট প্রতিক্ষণ