সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৩ / ২০২২


play,time

সিলেটে ওসমানী নগরে নাজিম হত্যা: দুই আসামি তিন দিনের রিমান্ডে


122

Shares

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে হোটেল কর্মচারী নাজিম উদ্দিন (১৯) হত্যায় সোমবার গ্রেফতার হওয়া দুই আসামি সোহাগ (২১) ও সানিকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) এই দুই আসামিকে সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে কোতোয়ালি থানাপুলিশ। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ সিলেটভিউ-কে এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় এ নিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হলো। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত জুয়েল আহমদকে গ্রেফতার করা হয় এবং পরদিন ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে ছুরিকাঘাতে খুন হন নাজিম।

পেশায় হোটেল কর্মচারী নাজিম সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জের শেরপরশ গ্রামের রিকশাচালক নুর মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরের দরগা মহল্লা ৭৪ নম্বর মুফতি সিরাজ উদ্দিনের বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি নগরীর বনকলাপাড়ার সোহাগ (২১) ও ৮ নম্বর আসামি নগরীর মুন্সীপাড়ার আফসার হোসেনের ছেলে সানি (১৮) র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

সিলেট প্রতিক্ষণ