125
Sharesসিলেট নগরীর কুয়ারপাড় থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কুয়ারপাড় পয়েন্ট সংলগ্ন লাবলু আহমদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নগরীর পশ্চিম কাজলশাহ’র ২৮ নম্বর বাসার মৃত মারফত আলীর ছেলে মো. সেলিম (৫৫), লালাদিঘীরপাড়ের ২০ নম্বর বাসার শাহীন মিয়ার ছেলে মো. ছাব্বির (২২), কাজিরবাজার ধোপাবাড়ির শুক্কুর মিয়ার ছেলে মো. বাদশা (২৬), লালাদিঘীরপাড়ের শাকিলের বাসার ভাড়াটিয়া মৃত সতিশের ছেলে সোলেমান (৩৬), একই এলাকার ১৩ নম্বর বাসার মৃত বাদশা মিয়ার ছেলে লাবলু (৫০), কুয়ারপাড় ৬৯ নম্বর বাসার মৃত আজিজের ছেলে জাহেদ (৫০), কুয়ারপাড় ১২ নম্বর বাসার নূর মিয়ার ছেলে লিটন মিয়া (৩০), ১৯ নম্বর বাসার মৃত আব্বাস আলীর ছেলে মো. শিরু মিয়া (৫৫), কুয়ারপাড়ের মনি মিয়ার বাসার মৃত জায়েদ আলীর ছেলে মো. খলিল মিয়া, কুয়ারপাড় ১১৭ নম্বর বাসার মো. খুর্শিদ আলমের ছেলে রাদেল আহমদ (২২), লালাদিঘীরপাড়ের ৮৮ নম্বর বাসার মো. মখন মিয়ার ছেলে মো. রুবেল (৪১)।