সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ০৯ / ২০২২


corona

সিলেটে র‍্যাবের অভিযানে গ্রেফতার ২


138

Shares

সিলেটে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

র‍্যাব জানায়, র‍্যাব-৯ এর একটি দল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সিলেটের বিশ্বনাথ বাজারে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাহেল উদ্দিন রনিকে (২৩) গ্রেফতার করেছে। সাহেল এ উপজেলার জানাইয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

পরে তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

অপরদিকে, র‍্যাব-৯ এর আরেকটি দল সোমবার দিনগত (৮ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে ৩৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আকিব মিয়াকে (২১) গ্রেফতার করে।

আকিব মিয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার উসমানপুর গ্রামের মৃত উকিল মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট প্রতিক্ষণ