145
Sharesসিলেটে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক মামলা দায়ের করেছেন। হামলার শিকার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি ও চ্যানেল-এস সিলেটের চিফ রিপোর্টার মইন উদ্দিন মঞ্জু বাদি হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা করেন।
মঙ্গলবার (২৪ মে) রাতে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-৫৮(০৫)’২২) দায়ের করেন সাংবাদিক মঞ্জু।
মামলায় অভিযুক্ত প্রধান আসামী হাবিবুর রহমান হাবিব সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামের নুরুল ইসলামের ছেলে। হাবিব এমসি কলেজ ছাত্রলীগ নেতা এবং কলেজ কমিটির সভাপতি প্রত্যাশী বলে জানা গেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল শেষে ফিরেছিলেন।
এমন সময় সড়কের অপর প্রান্তে ছাত্রদলের মিছিল যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এ ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলকে ধাওয়া করলে তারা আলীয়া মাদরাসার ভেতরে ঢুকে পড়ে।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা চাত্রদলকে ধাওয়া করতে গেলে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে পৌছান মঈন উদ্দিন মঞ্জু। পেশাগত দায়িত্ব পালনকালে তার উপর অতর্কিত হামলা হয়। এতে তিনি বাম হাতে বেশ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো।