সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ২৮ / ২০২২


news upload

সিলেটে সড়ক দুর্ঘটনা, একজনের অবস্থা গুরতর


112

Shares

সিলেটে ঘন ঘন ঘটছে সড়ক দুর্ঘটনা। এবার সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের ছালিয়া এলাকায় মদিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে নগর এক্সপ্রেস পরিবহনের একটি বাসের (সিলেট মেট্রো-জ ১১-০০১১) সঙ্গে রেজিস্ট্রোশনবিহীন একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে অটোরিকশাচালক দুদু মিয়া (২০) গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে।দুদু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী গ্রামের বাসিন্দা।

সিলেট প্রতিক্ষণ