সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১৪ / ২০২২


play news

সিলেটে ট্রাফিক আইন সম্পর্কিত সভা ও লিফলেট বিতরন


119

Shares

‘মেনে চলুন সকল আইন, হবে না দন্ড, হবে না ফাইন’ ‘হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি’ এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে সিলেট নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ১০-২৪ই মার্চ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগের ট্রাফিক পক্ষ মার্চ পালিত হচ্ছে।

আজ (১৪ মার্চ) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর নির্দেশনায় নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে উপস্থিত পথচারী, যানবাহন চালক ও শ্রমিকদের নিয়ে সচেতনতা সভা এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়।

এত উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) এডিসি এ.বি.এম নায়হানুল বারী, ট্রাফিক বিভাগের টিআই সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত পথচারী যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মানা এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করাসহ সকল ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) এডিসি এ.বি.এম নায়হানুল বারী।

আগামি ২৪ই মার্চ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ মার্চ চলবে। ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সিলেট প্রতিক্ষণ