সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ২৬ / ২০২২


part,time

সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ১


131

Shares

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ট্রাক-সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুস্তাক আহমদ সে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের বাসিন্দা।

জানা যায়, রাত আড়াইটার দিকে তীব্র গতিতে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৬৬৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অপর দিক থেকে আসা সিএনজি (সিলেট থঃ ১১-৬৬৩২) এর।

ঘটনাস্থলেই মুস্তাক আহমদ মারা যান। সিএনজি ড্রাইভার জাহাঙ্গীর গুরুতর আহত হয়েছেন। আহত বাকিদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

সিলেট প্রতিক্ষণ