119
Sharesসিলেটের বিয়ানীবাজারে বালু বোঝাই ট্রাকের চাপায় এক পথচারী শিশু ঘটনাস্থলেই মারা গেছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের চারখাই সদাখাল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য রাম বিশ্বাস (৭) চারখাই ইউনিয়নের পল্লীশাসন এলাকার মোহনপুর গ্রামে হীরা রাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বালু বোঝাই দ্রুতগামী একটি ট্রাক রাস্তার পাশে থাকা সূর্য রামকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার শরীরে মারাত্মক জখম প্রাপ্ত হয়ে মারা যায়।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ট্রাক ঘটনাস্থলে থাকলেও চালক পালিয়ে গেছে। চালকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি আমরা।