সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২২ / ২০২২


news part

সিলেটেও দরজা খুলল শ্রেণিকক্ষের


138

Shares

সারাদেশের ধারাবাহিকতায় সিলেটের নানা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের দরজা খুলল। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই ক্লাসে ফিরতে পারছে। এছাড়া প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ মার্চ।

সোমবার সকাল থেকে সিলেটের বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজ ঘুরে দেখা গেছে, মূল ফটকের প্রবেশমুখে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। স্বাভাবিক তাপমাত্রা পাওয়া গেলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এছাড়াও প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে সশরীরে পাঠদান শুরুর পূর্বে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। সরকার কর্তৃক জারি করা অন্যান্য বিধিনিষেধ কঠোরভাবে মানা হচ্ছে বলে জানা গেছে। এর আগে ১৭ ফেব্রুযারি সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দিপু মনি।

ওইদিন মন্ত্রী বলেছিলেন, ‘২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিকের বিষয়ে স্বিদ্ধান্ত নেওয়া হবে আরও দুই সপ্তাহ পরে।’ শিক্ষা প্রতিষ্ঠানে খুললেও মানতে হবে স্বাস্থ্যবিধি। দীপু মনি বলেন, ‘যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া সম্ভব হয়েছে, তারাই শ্রেণিকক্ষে উপস্থিত হবেন।

অনেক শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। ২১ ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। এর আগ পর্যন্ত অনলাইন ও ভার্চুয়াল মাধ্যমে ক্লাসে অংশ নেবে শিক্ষার্থীরা।’

এর আগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ১২ সেপ্টেম্বর সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট প্রতিক্ষণ