সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০৪ / ২০২১


সিলেটের আকাশে কালবৈশাখীর আনগোনা


164

Shares

সিলেট বিভাগের জেলাগুলোয় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সিলেটের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার পূবার্ভাসে বলা হয়েছে- উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করছে। এটি পরবর্তীতে আরও গুরুত্বহীন হয়ে পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সিলেট বিভাগের জেলাগুলোয় রোববার রাতে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সিলেট প্রতিক্ষণ