234
Sharesসিলেট নগরীর কাষ্টঘর এলাকায় এক মাওলানা ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে রংমহল টাওয়ারের পাশে কাষ্টঘর এলাকার অন্ধকার গলিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার মাওলানা শরাফত আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর গ্রামের মোবারক আলীর ছেলে। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৫ শ টাকা ও ২৮ হাজার টাকা দামের একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, মাওলানা শরাফত আলী একটি কাজে নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে যাচ্ছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে টাওয়ারে প্রবেশের আগমুহুর্তে তাঁর প্রশ্রাবের বেগ পেলে তিনি রংমহল টাওয়ারের পাশে কাষ্টঘর এলাকার অন্ধকার গলিতে প্রশ্রাব করার জন্য ঢুকেন। এসময় অন্ধকার থেকে এক ছিনতাইকারী বেরিয়ে এসে তাঁর হাতে থাকা স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। শরাফত আলী এসময় চিৎকার করলে অন্ধকারে ওৎ পেতে থাকা আরও ২/৩ জন ছিনতাইকারী এসে ছুরি দিয়ে তাঁর মুখে আঘাত করে এবং চেচামেচি না করে সে স্থান থেকে চলে আসতে বলে।
পরে মাওলানা শরাফত আলী সেখান থেকে বের হয়ে পুলিশে খবর দিলে রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে শরাফত আলী সাধারণ ডায়েরের জন্য কোতোয়ালি থানায় যান।