সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

জুলাই / ০৫ / ২০২২


সিলেটের সেই তিন বন্ধুর দাফন সম্পন্ন


110

Shares

সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হওয়া তিন বন্ধুর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ জুলাই) পৃথক পৃথক সময়ে তাদের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়।

সকাল ১১ টায় শহরতলীর শাহপরান থানাধীন পীরেরবাজারে আজিম উদ্দিন ও জসিম আহমেদ’র জানাজার নামাজ সম্পন্ন হয়। এ সময় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

এদিকে- সোমবার বাদ জোহর নগরের টিলাগড়স্থ শাহ মদনী ঈদগাহ ময়দানে ফাহিম রহমান অমির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় অমির বাবার রাজনৈতিক সহযোদ্ধারা ছাড়াও নানান শ্রেণি-পেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের পরবর্তীতে তাদের দাফন করা হয়। প্রসঙ্গত- রবিবার (৩ জুলাই) সকালে বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষার্থী সিলেট শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলার জৈন্তাপুর উপজেলায় ঘুরতে যায়।

ফেরার পথে বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেইটের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলে চাপা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলে আজিম উদ্দিন (১৬) মারা যান।

এরপর হাসপাতালে নেয়ার পথে ফাহিম রহমান অমি (১৬) ও সিওমেক-এ চিকিৎসাধীন থাকা জসিম উদ্দিনও (১৬) মারা যান। তারা তিনজনই জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

সিলেট প্রতিক্ষণ