সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২০ / ২০২২


dhakacity

শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক


103

Shares

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় ঝর্ণা কুর্মির স্বামী কমলগঞ্জ ভানুগাছ পুবালী ব্যাংকের কর্মকর্তা সঞ্জয় কুর্মিকে আটক দেখিয়ে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) রাতে ঝর্ণা কুর্মি নামের ওই শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় তার চাচা রাম প্রসাদ কুর্মি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় অন্য চার আসামি হলেন সঞ্জয় কুর্মির বাবা সিউধনী কুর্মি, মা প্রতিমা কুর্মি, বোন গীতারানী কুর্মি ও চাচাত বোন তুলি কুর্মি।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, এজহারনামীয় অন্য আসামীরা এখনো আটক হয়নি। আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক আসামীর সাথে আলাপ করে পারিবারিক কলহের আলামত পাওয়া যায়নি, তবে মেয়ের পরিবার বলছে, পারিবারিক কলহ ছিল।

তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে।

সিলেট প্রতিক্ষণ