136
Sharesসুনামগঞ্জ শহরে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।বুধবার (৯ মার্চ) রাত ৯টার দিকে শহরের পশ্চিম হাজীপাড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাসেল মিয়া।
তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের মহিউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ভাদেরটেকে যাচ্ছিল রাসের।
এ সময় একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ওভারট্রাক করার সময় হঠাৎ ট্রাকের চাপা পড়েন রাসেল। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও ট্রাক আটক করা হয়েছে।