জাতীয়



দেশদর্পণ ডেস্ক

মার্চ / ১৪ / ২০২১


উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার ধসে আহত চার


265

Shares

রবিবার সকাল ১০ টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের সামনের সড়কে ভেঙ্গে পড়ে নির্মাণাধীন বিআরটি'র ফ্লাইওভারের গার্ডার।

এ সময় সেখানে কর্মরত দুই চিনা কর্মীসহ মোট চার শ্রমিক আহত হন। ব্যস্ত সড়কের পাশে এ দূর্ঘটনায় আহতদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রা। তাদের অভিযোগ, নিরাপত্তা যথেষ্ট ছিলনা এই কর্মযজ্ঞে। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। তিনজন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।


ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, উপরের লাঞ্চিং গার্ডারটি একপাশ থেকে পড়ে যায়। ঘটনাস্থলে মোট চারজন আহত হয়। দুইজন চাইনিজ আর দুইজন বাংলাদেশি। আহত চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পরই জানা যাবে কেনো এই দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ত্রুটি খুঁজে বের করতে তদন্ত করার কথা জানায় বি আর টি কর্তৃপক্ষ। বি আর টি এম ডি শফিকুল ইসলাম বলেন, এটি খুবই একটা ঝুঁকিপূর্ন কাজ।

তারা পর্যাপ্ত সুরক্ষা নিয়েই কাজ করেছিল। দূর্ঘটনা ঘটার কারণ আমরা বের করার চেষ্টা করছি। রাজধানীর যানজট নিরসনে ২০১২ সালে এয়ারপোর্ট থেকে গাজিপুর পর্যন্ত এই প্রকল্পের কাজ শুরু হয়।

জাতীয়