181
Sharesসিলেটের বালাগঞ্জ উপজেলায় একটি কালভার্ট ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের হাজারো বাসিন্দা।
উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক থেকে আহমদপুর সুলতানপুর জিপি টাওয়ার হতে দেওয়ান বাজার সড়কের সংযোগ রক্ষাকারী কালভার্টটি এখন ভাঙা অবস্থায় রয়েছে।
ফলে দুই গ্রামবাসীসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, সড়কের পাশের খালে বর্ষাকালে আশপাশের কয়েকটি এলাকার পানি প্রবেশ করে।
পানি নিষ্কাসনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ১৪ ফুট দৈর্ঘ্য এই কালভার্টটি নির্মাণ করেন এলাকাবাসী। সম্প্রতিকালের টানা বৃষ্টি ও ঢলের পানির স্রোতে কালভার্টটি ভেঙ্গে পড়ে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
কালভার্ট নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ট কর্তিপক্ষের নিকট জোর দাবী জানান এলাকাবাসী।