সিলেট প্রতিক্ষণ



ডেস্ক রিপোর্ট

মে / ২৬ / ২০২২


sylhet

ভাতিজিদের চিকিৎসা করাতে গিয়ে সড়কে প্রাণ গেল চাচার


112

Shares

ভাতিজিদের চিকিৎসা করাতে গিয়ে সড়কে প্রাণ গেল চাচার। হতভাগ্য এই চাচার নাম ইমরান খান রুবেল (৩০)। নিহত ইমরান খান রুবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মরহুম আতাউর রহমান খানের কনিষ্ঠ ছেলে ও মরহুম মাওলানা শামসুদ্দোহা খান রাসেলের সহোদর । এ ঘটনায় শোকের মাতম চলছে রুবেল খানের পরিবারে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় ‎ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় আরো ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে চিকিৎসার জন্য একটি মাইক্রোবাস (হাই-এইছ) নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন মরহুম মাওলানা শামসুদ্দোহা খান রাসেলের স্ত্রী সন্তান ও ছোট ভাই পাবেল খান ও ইমরান খান রুবেল।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল খান। এ সময় স্থানীয় মানুষের সহায়তায় আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের সহকারি চিকিৎসক ডা. সঞ্জয়পাল মুঠোফোনে শ্যামল সিলেটকে জানান, দুর্ঘটনায় আহত ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চলকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় রুবেল খানের বাড়িতে চলছে শোকের মাতম। খবর শুনে ছেলের শোকে কান্নায় বিলাপ করেছেন মা। 'আল্লাহর কাছে বার বার ফরিয়াদ করছেন অল্পবয়সে বড় ছেলেকেও নিলেন আজ ছোট ছেলেটাকেও নিয়ে গেলেন।' মায়ের এই আর্তনাদে পুরো বাড়ি জোড়ে কান্নার রোল পড়ে যায়।

শোকের ছায়া নেমে এসেছে উপজেলার রাজনপুরগ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইমরান খান রুবেলের মরদেহ আনতে ব্রাক্ষ্মণবাড়ীয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন চাচাতো ভাই বদরুল খানসহ স্বজনরা।

সিলেট প্রতিক্ষণ