150
Sharesসিলেট সদরের টুকেরবাজারে নিখোঁজের ১৩ ঘন্টা পর সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে টুকেরবাজারের চরুগাঁও এলাকায় সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।মৃত গৃহবধু মনোয়ারা বেগম (৪২) জালালাবাদ থানাধীন শেখপাড়ার রেহান মিয়ার স্ত্রী।
এর আগে ওইদিন ভোররাত সাড়ে ৪টার দিকে নিজবসত ঘর থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।
এ ঘটনায় তাঁর স্বামী রায়হান মিয়া জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (নং-৮১৮, তাং-২০/০৫/২০২২)। এ তথ্য জানিয়েছেন লাশ উদ্ধারকারী জালালাবাদ থানার এসআই দয়াময় দাস।