সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ ডেস্ক

মে / ০৪ / ২০২১


ইয়াবাসহ গ্রেফতার

ইয়াবাসহ সিলেটে যুবক গ্রেফতার


230

Shares

সিলেট শহরতলীর পীরেরবাজার মাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবু মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় পুলিশ তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আবু মিয়া হবিগঞ্জের মাধবপুর থানাধীন গোনোইক গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেট শহরতলীর টিকরীপাড়া গ্রামের পীরেরবাজারস্থ দোলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে পুলিশ তাকে মাদকের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে সোমবার (৩ মে) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

তিনি বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে পীরেরবাজার এলাকা থেকৈ আবু মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে।

সিলেট প্রতিক্ষণ