জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০৪ / ২০২১


যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি আমার উপরে যেন আল্লাহর গজব নাজিল হয় - ভিডিওসহ


261

Shares

প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের প্রসঙ্গ টেনে মামুনুল হকের বিষয়টি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘এদের চরিত্রটা কী তা বলতে চাই না। গতকালই আপনারা দেখেছেন। ধর্ম ও পবিত্রতার কথা বলে অপবিত্র কাজ করে ধরা পড়ে এরা। সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতের যুগ্ম সম্পাদক ধরা পড়লো। তা ঢাকার জন্য নানা রকম চেষ্টা করেছে তারা। পার্লারে কাজ করা এক মহিলাকে বউ হিসেবে পরিচয় দেয়। আবার নিজের বউয়ের কাছে বলে যে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, এ রকম মিথ্যা কথা তারা বলতে পারে? অসত্য কথা বলতে পারে? যারা মিথ্যা বলতে পারে, তারা কী ধর্ম পালন করবে? মানুষকে কী ধর্ম শেখাবে?’

আরো পড়ুন: মামুনুলের সঙ্গে থাকা নারী পার্লারে কাজ করেন: প্রধানমন্ত্রী

তার পর পরই মামুনুল হক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেন, ভিডিওটি পাঠকদের জন্য নিচে দেওয়া হল,



জাতীয়